‘বিশ্ব জুড়ে ভিক্ষা করছেন ইমরান খান’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১২:১৪

সারা বিশ্ব জুড়ে ইমরান খান ফান্ডের জন্য ভিক্ষে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। রবিবার এক র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।  

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শাহ বলেন, ইমরান খান এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছেন আর ফান্ডের নামে ভিক্ষা চাচ্ছেন।   

তিনি আরো বলেন, ইমরান রাজনীতিতে যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের আসন দিয়েছেন। 

পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রীত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দেশ সফর করছেন ইমরান খান। কয়েক মাস আগে চীন সফরকালে ইমরান খান বলেন, দেশের অর্থনীতি মজবুত করার জন্য চীনকে তারা অনুসরণ করবে। 

আরো পড়ুন: আরব লিগে যোগ দিতে পারে সিরিয়া: তিউনিশিয়া 

এছাড়া ইমরান খান তার দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্যকেজ চালু করবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর