মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের দাবি জানালেও দেশে জরুরি অবস্থা জারির কথা এড়িয়ে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পূনরায় দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি মার্কিন ডলার বরাদ্দের দাবি করেন। ওভাল অফিস থেকে এক ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্সের।
এর আগে ট্রাম্প বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যু। এটা আমাদের দেশের স্বার্থের জন্য করা দরকার।
ড্যামেক্র্যাট দলীয় প্রতিনিধিদের সঙ্গে আরেক বৈঠকে গত শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘যতদিন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস অর্থ বরাদ্দ দেবে না ততদিন মার্কিন সরকারে অচলাবস্থা চলবে। মাসের পর মাস এমনকি বছর ধরেও চলতে পারে।’
এক সপ্তাহ না পেরোতেই সুর পাল্টালেন ট্রাম্প।
আরো পড়ুন: খাশোগি হত্যায় প্রধান সন্দেহভাজন কাহতানি নিখোঁজ
অন্যদিকে অন্যদিকে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেন, ‘আমরা প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলতে চাই, সরকারের কার্যক্রম পুরোপুরি চালু না হলে এই সমস্যার সমাধান হবে না।’
ইত্তেফাক/এসআর

