ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১১:১৯

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বীরভুমের দুবরাজপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামের সিউড়ি-দুর্গাপুর রোডের ওপর এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রাকের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়। 

আরো পড়ুন: সৌদি আরবে ‘বিনোদনের বছর ২০১৯, চলবে লাইভ মিউজিকও 

একটি খালি ট্রাকে করে ১২ জন ব্যক্তি যাচ্ছিলেন, উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রাক ধাক্কা দিলে এই সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে ৪জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৬ জনের অবস্থা আশঙ্কা জনক বলে খবরে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর