রোড রোলারে চড়ে বিয়ে করতে গেলেন পাত্র

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:০৬

বিয়ের দিনকে চিরস্মরণীয় করে রাখতে লোকে কত কীই না করে। কিন্তু এক যুবক যা করলেন তা শিরোনাম হওয়ার মতোই। গাড়ি বা ঘোড়া কিংবা পালকি নয়, ওই যুবক বিয়ে করতে গেলেন রোড রোলারে চড়ে। পাত্রের এমন কীর্তিতে রীতিমতো হতবাক বিয়ের অনুষ্ঠানের অতিথিরা।

ওই বরের নাম অর্ক পাত্র। তার বাড়ি ভারতের নদিয়ার কৃষ্ণনগররের উকিলপাড়ায়। পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী।

রবিবার কৃষ্ণনগরের উকিলপাড়ার বাসিন্দা অর্কর সঙ্গে বিয়ে ছিল কৃষ্ণনগরেরই বাসিন্দা অরুন্ধতি তরফদারের। রীতিমতো বরযাত্রী নিয়ে রোলারে করে বিয়ে করতে পৌঁছয় অর্ক।

এমন অদ্ভূত আয়োজনের কারণ হিসাবে অর্ক জানান, ‘আমি বিয়েটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। ঘোড়া বা পুরনো গাড়িতে করে তো কতো লোকেই বিয়ে করতে যায়। তাই আমি ভাবি নতুন কিছু করতে হবে। শুনেছিলাম, একজন বুলডোজারে করে বিয়ে করতে গিয়েছিলেন। আমি তাই ঠিক করি রোড রোলারে বিয়ে করতে যাবো।’

আরো পড়ুন: চৌদ্দগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ৩ জনকে আহত

অর্ক জানিয়েছেন, ‘আমি আমার ভাবনার কথা হবু স্ত্রীকে জানাই। তিনিও বিষয়টি না করেননি।’

শুধু বিয়ে নয়, বউভাতেও অভিনবত্ব এনেছেন অর্ক। বউভাতে লাউড স্পিকার বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বদলে এক ব্যক্তি গোটা মণ্ডপে ঘুরে ঘুরে বাঁশি বাজাবেন বলে জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ