সৌদি যুবরাজের ‘রহস্যজনক’ মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১০:৪৫

সৌদি রাজ পরিবারের এক যুবরাজের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ নামের যুবরাজের মৃত্যুর খবর প্রকাশ করেছে দৈনিক আরব নিউজ। 

তবে ঠিক কি কারণে ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ মারা গেছেন তার বিস্তারিত কিছু রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

গতকাল (মঙ্গলবার) যুবরাজ ফয়সাল বিন বান্দারের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোথায় হয়েছে সম্পর্কে জানানো হয়নি। 

আরো পড়ুন: অস্ত্র আমদানিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত

সৌদি রাজপরিবারে মৃত ব্যক্তিদের দাফনের বিষয়টি অনেকটা গোপনেই সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

ইত্তেফাক/এসআর