ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা কাটেনি: ইমরান খান

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:২৪

পাকিস্তানে আবার হামলা চালাতে পারে ভারত। মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান বলেন, সাধারন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারত উত্তেজনা জিইয়ে রাখবে। 

সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ভারত ও পাকিস্তানের  মধ্যে যুদ্ধের আশঙ্কা এখনও কাটেনি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন ভোটের আগে আরও একটি ‘ভুল অভিযান’ চালাতে পারে।

ইমরান এ দিন আরও বলেন, ‘বিপদ এখনও কাটেনি। ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে। তবে ভারতের দিক থেকে কোনও রকম আক্রমণ হলে আমরা পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত আছি।’  

গত ১৪ ফ্রেবুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামাতে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। এতে ভারতী আধা সামরিক বাহিনীর ৪২ জনের বেশি জওয়ান নিহত হন। এর পর দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। 

ইত্তেফাক/এসআর