ব্রেক্সিট বাস্তবায়নে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র চার বিকল্প প্রস্তাবও ভেস্তে গেল। সোমবারের ভোটে এসব প্রস্তাব দেশটির এমপিদের ভোটে বাতিল হয়েছে।
সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে কাস্টমস ইউনিয়ন এবং নরওয়ে-পদ্ধতির ব্যবস্থাপনায় ব্রিটেনকে একক বাজার ব্যবস্থায় রাখাসহ চারটি বিকল্প প্রস্তাবের ওপর ভোট হয়। কিন্তু সেই ভোটে একটি প্রস্তাবও সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
হাউজ অব কমনসের নীতি নির্ধারণী এমপিদের ৪ ঘণ্টা বিতর্কের পর ভোটে সবগুলো প্রস্তাব অল্প ব্যবধানে বাতিল হয়ে যায়।
এই ভোটগুলো আইনিভাবে বাধ্যতামূলক না হওয়ায় সরকারও এগুলোর মধ্য থেকে কোনোটি পাস হলে তা বাস্তবায়নে বাধ্য ছিল না।
প্রস্তাবগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে বাতিল হয়ে যাওয়ায় থেরেসা মে’কে আগামী ১২ এপ্রিলের মধ্যে হয় ইইউ’র কাছ থেকে ব্রেক্সিটের জন্য সময় বাড়িয়ে নেয়ার চেষ্টা করতে হবে, নয়তো চুক্তি ছাড়াই ইইউ ত্যাগের সিদ্ধান্ত নিতে হবে।
আরো পড়ুন: খাশোগির সন্তানদের কোটি কোটি অর্থ দিচ্ছে সৌদি আরব
এর আগে ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী মে’র প্রস্তাবিত তিনটি খসড়া চুক্তি পার্লামেন্টে এমপিদের ভোটে বাতিল হয়। তথ্যসূত্র: পার্সটুডে, বিবিসি।
ইত্তেফাক/এসআর

