​ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫১

ভারতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নিহত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর সিনহুয়ার।

ভারতের মহারাষ্ট্র প্রদেশের চন্দ্রপুর জেলায় শনিবার রাতে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম  রবিবার এই তথ্য জানায়।

আরো পড়ুন: উত্তাল ফ্রান্স, আহত ১০০, আটক ১ হাজার 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দ্রুতগ্রামী একটি ট্রাক ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভ্যানটিতে ১৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ৭ জন নারী যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১ বছর বয়সী এক শিশুকে দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়। 

ইত্তেফাক/এসআর