কামারুজ্জামানের রায় কারাগারে পৌঁছায়নি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ০১:১২

গতকাল মঙ্গলবারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এম কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজের রায়ের কপি কারাগারে পৌঁছায়নি। তবে রিভিউর রায় লেখা শেষ হয়েছে। এরপর রায়ের কপি প্রধান বিচারপতি ও অপর দুই বিচারপতির কাছে পাঠানো হয়।

ফাঁসির রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ পিটিশন সোমবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন। পরে রিভিউ খারিজের রায় লেখার দায়িত্ব পান বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী। সূত্র জানায়, গতকাল তিনি রায় লেখা শেষ করেছেন। এরপর রায়ের কপি প্রধান বিচারপতিসহ অন্য দুই বিচারপতির কাছে পাঠানো হয়। এটি চূড়ান্ত হওয়ার পর আপিল বিভাগের অন্যান্য বিচারকের স্বাক্ষরের জন্য রায়টি যাবে। সকল বিচারকের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার রায়ের কপি কারাগারে পাঠাবেন। রায়ের কপি হাতে পেলেই কামারুজ্জামানের দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু করবেন কারাকর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, রায়ের কপি হাতে পাইনি। পেলে তা যথাসময়ে পাঠানো হবে।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর ৫ মার্চ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন দায়ের করেন কামারুজ্জামান। আসামিপক্ষের