ভারতের গৌহাটিতে নতুন কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ। ভারত সরকার সেখানে উপ-হাইকমিশন খুলতে সম্মতি দিয়েছে বলে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গৌহাটি উপ-হাইকমিশন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড রাজ্যের কনস্যুলার বিষয়ক কাজ সম্পন্ন করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৬ ও ৭ জুন ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় গৌহাটিতে উপ-হাইকমিশন খোলার ব্যাপারে একম পোষণ করেন।
উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লীতে হাইকমিশন ছাড়াও কলকাতা, মুম্বাই ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে। ুআসাম রাজ্যের রাজধানী গৌহাটিসহ ভারতের মিশনের সংখ্যা পাঁচ এ দাঁড়ালো। ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল সকালে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দেখা করে গৌহাটি মিশন অনুমোদনের কথা অবহিত করেন বলে জানা যায়।
