জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের কাছে নতুন প্রস্তাব পেশ করেছে চীন। এতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে ২০২০ সালকে ছাড়িয়ে উচ্চাকাঙ্খী লক্ষ্যের কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নিগর্মনকারী দেশ হলো চীন। খবর সিনহুয়ার।
জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের সচিবালয়ে গত মঙ্গলবার চীনের পক্ষ থেকে পেশ করা ওই প্রস্তাবে ২০৩০ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায় কার্বন নির্গমন ৬০ থেকে ৬৫ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে। এ লক্ষ্যমাত্রা ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন ৪০ থেকে ৪৫ ভাগ কমিয়ে আনার চেয়েও আরো একটি বড় পদক্ষেপ হবে। প্রসঙ্গত, ২০০৫ সালের তুলনায় ২০১৪ সালে কার্বন নির্গমন ৩৩.৮ ভাগ কম ছিল।
চীনের ইনটেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস (আইএনডিসি) বলেছে—এই উন্নত পদক্ষেপগুলো ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের সর্বোচ্চ চেষ্টার প্রতিনিধিত্ব করে।’
