৯৫ বছর বয়সে 'স্কাই-ডাইভ' দিয়ে জন্মদিন উদযাপন

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১০:০৭
বয়স ৯৫। এই বয়সে তাকে তুরতুরে বুড়ি-ই বলে চলে। আর এই বয়সেই কিনা কয়েক হাজার ফুট উপর আকাশ থেকে 'স্কাই-ডাইভ' দিয়ে নিজের জন্মদিন পালন করলেন বেটি বাটলার। 
 
৯৫তম জন্মদিনে ১৩ হাজার ফুট উপর থেকে ঝাঁপ দিয়েছেন বাটলার। আর এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তিনি পরিচিতি পেয়েছেন 'স্কাই-ডাইভিং গ্র্যান্ডমা'। 
 
IMG0
 
ঠাকুমাকে অবশ্য একা ছাড়েননি নাতি-নাতনিরাও। তারাও সঙ্গ দিয়েছেন বাটলারকে। বেটি বাটলার যখন আকাশ থেকে ঝাঁপ দিতে উঠেছেন, কেক হাতে নিচে মাটিতে অপেক্ষায় ছিল পরিবারের প্রায় ৪০ জন সদস্য।
 
একেবারে নিখুঁতভাবে ও সুস্থ থেকে স্কাই-ডাইভ সেরে উঠে বেটি বাটলার জানিয়েছেন, তিনিও যে স্কাই-ডাইভ করতে পারেন সেই ভাবনাকে উসকে দিয়েছেন খোদ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ। তিনি একবার স্কাই-ডাইভ করেছিলেন বলে জানতে পারেন বেটি বাটলার। আর তা থেকেই অনুপ্রেরণা পেয়ে নিজেও এই ৯৫ বছর বয়সে এসে ঝাঁপ দিলেন আকাশ থেকে।
 
IMG1
 
তবে এইধরনের রোমাঞ্চ বেটি বাটলারের জীবনে নতুন নয়। নিজের ৮০তম জন্মদিনে তিনি জেটস্কি ও হট বেলুন চড়েছেন। আর শতবর্ষের কাছাকাছি এসে একেবারে স্কাই-ডাইভ করে ফেললেন তিনি!
 
ইত্তেফাক/কেপি