ইন্দোনেশিয়ায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:১২
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি স্পিডবোট উল্টে চারজন নিহত হয়েছেন। নিখোঁজও রয়েছেন দুইজন। রবিবার একথা জানান দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার কার্যালয়ের একজন মুখপাত্র। তিনি জানান, এতে আরোহী ছিলেন ৪১ জন। 
 
তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কোনো কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বোটের ফুয়েল টাঙ্কি বিস্ফোরণের কারণে আগুন লেগে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এক কর্মকর্তা। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ