মানিকগঞ্জে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৯:২৭
কাউন্সিলের প্রায় ২০ মাস পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা । 
 
রবিবার  দুপুরে জেলা  আওয়ামী লীগের নতুন কমিটির অভিষেক ও বিশেষ বর্ধিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী  জাহিদ মালেক স্বপন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান । 
 
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু জানান, ২০১৫ সালের  ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্টিত হয়। কাউন্সিল শেষে  সভাপতি গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক  এডভোকেট সালামেরনাম ঘোষণা করা হয়। 
 
প্রায় ২০ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ২৩ জন উপদেষ্টা মণ্ডলীর নাম অনুমোদন করেন। 
 
বর্ধিত সভায় বর্ধিত সভায় জেলা আওয়ামী সভাপতি   গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন ও বিশেষ অতিথি মমতাজ বেগম এমপি বক্ত্যব রাখেন। 
 
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সহসভাপতি এবি এম হেলাল উদ্দিন, সহসভাপতি  এডভোকেট আব্দুল মজিদ ফটো, রমজান আলী, আলী জিলকদ আহমেদ, তুষার সরকার তপু, সচিন্দ্র নাথ মিত্র, মেহের উদ্দিন, আওলাদ হোসেন হারুণ, অধ্যক্ষ সেলিমুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট সালাম, যুগ্ন- সাধারণ সম্পাদক এডভোকেট বাদরুল ইসলাম বাবুল, যুগ্ন- সাধারণ সম্পদক আ ফ ম সুলতান আজম খান আপেল, যুগ্ম- সাধারণ সম্পদক এনায়েত হোসেন খান টিপু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এটিএম শাহজাহান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোজাম্মেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদ দেওয়ান সায়েদুর রহমান, দপ্তর সম্পদক এহতাসেম হোসেন খান ভুনু, ধর্ম বিষয়ক সম্পাদক সাইদ হাসান সওদাগর মুকুল, প্রচার প্রকাশনা বিষয় সম্পাদক হাবিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হামিদর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুকমল দে দেবেশ, মহিলা বিষয়ক সম্পাদক  মিসেস মাসুদা আক্তার গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিন খান, যুব ক্রিড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বাবু রাজ , শিল্প ও বাণিজ্য তাবারাকুল হোসেন খান, শ্রম বিষয় সম্পাদক শাহ মাস্তান আলী, সাংস্কৃতিক সম্পাদক এসএম আসলাম রেজা, স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক আমিরুজ্জামান  খান মুরাদ, সাংগাঠনিক সম্পাদক তাহের রহমান টিপু, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মন্টু, সাংগাঠনিক সম্পাদক সুদেব সহা, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ আ. রহিম খানের নাম ঘোষণা করা হয়।
 
এ ছাড়া সদস্য পদে ৩৪ জন ও উপদেষ্টা পরিষদে ২৩ জনের নাম ঘোষণা করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি