ইন্দোনেশিয়ায় সেতু ধসে ৯ জনের মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২১:২৫
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অন্তর্ভুক্ত দুটি ছোট দ্বীপকে সংযোগকারী সেতু ভেঙ্গে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। একটি ধর্মীয় অনুষ্ঠানের প্রাক্কালে সেতু পার হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সেতুর নিচে পানির গভীরতা খুব বেশি ছিল না। সেতুর ধ্বংসাবশেষে চাপা পড়েই বেশিরভাগ মানুষ মারা গেছে। কমপক্ষে আরো ৩০ জন মানুষ আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হতাহতদের সবাই স্থানীয় বলে জানা গেছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ