চতুর্থ জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শনিবার পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশ ১৪-৩ পয়েন্টে ঢাকা কমার্স কলেজকে হারিয়েছে তারা।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে শুরু হয় ‘ওয়ালটন চতুর্থ জাতীয় বেসবল প্রতিযোগিতা-২০১৭’। শনিবার শেষ হয়েছে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা।
চ্যাম্পিয়ন দল বাংলাদেশ পুলিশ ও রানার্স-আপ দল ঢাকা কমার্স কলেজের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বেসবল ডেভেলপমেন্টস কমিটির ডিরেক্টর অপরাশেন্স তানভীর আলী, ডিরেক্টর প্লেয়ার ডেভেলপমেন্ট শন মোরে এবং কোচ ও এক্সিকিউটিভ ডিরেক্টর হিরোকি ওয়াতেনেবেসহ অন্যান্যরা।
এবার ৬টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় বেসবল প্রতিযোগিতা-২০১৭। দলগুলো হল বাংলাদেশ পুলিশ, ঢাকা কমার্স কলেজ, বর্তমান চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা, সিলেট জেলা, ঢাকা জেলা ও রাজশাহী জেলা।
ইত্তেফাক/এমএইচ
