সিলেটের গোলাপগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত জাহিদ আহমদ (২০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি রণকেলী উত্তর গ্রামের রিছন আলীর ছেলে। এর আগে গত বৃহস্পতিবার রণকেলী দক্ষিণভাগ গ্রামের ইনছার আলীর ছেলে আহত ফজল আহমদ (২২) মারা যান। আহত আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গত শনিবার উপজেলার গোলাপগঞ্জ পৌরসভায় মেসার্স শোয়েব এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারের গুদামে সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফজল আহমদ (২২) শ্যামল আহমদ (২০) জাহিদ আহমদ (২০) ও হাছান আহমদ (২৪) আহত হন।
