সংসদ অধিবেশন আজ আবার শুরু মেয়াদ বাড়ছে

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:৪৩
নবম জাতীয় সংসদের চলতি ষোলতম অধিবেশন আজ রবিবার আবার বসছে। দু’দিন বিরতির পর বিকাল সাড়ে চারটায় অধিবেশন শুরু হবে। আজ হচ্ছে অধিবেশনের ২২তম কার্যদিবস। সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি অধিবেশনের সময় আরও কয়েকদিন বাড়ানো হতে পারে। গত ২৭ জানুয়ারি স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন ৬ মার্চ পর্যন্ত চালনোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। আর সে বৈঠকে অধিবেশনের মেয়াদ বাড়ানোর বিষয়টি স্পিকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়া হয়। বছরের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির দেয়া ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত ছিলো এ আলোচনা ৪০ ঘণ্টা হবে। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত চারটি বেসরকারি সদস্য দিবস মিলিয়ে ২১ কার্যদিবস হয়েছে। আর সেক্ষেত্রে অধিবেশনের মেয়াদ আগামী সপ্তাহ পর্যন্ত টেনে নেয়া হতে পারে।