সিরিয়ায় শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, সিরিয়ার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। গতকাল শনিবার তুরস্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কেরি এ কথা বলেন। খবর বিবিসির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক উভয় দেশ প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকার বিরোধিতা করছে। তবে কিভাবে বিদ্রোহীদের সহায়তা দেয়া যায় সেই বিষয়ে পার্থক্য রয়েছে দেশ দু’টির মধ্যে। কেরি বলেন, আমরা চাই না সিরিয়ার বেসামিরক নাগরিক দীর্ঘদিন চলমান যুদ্ধের মধ্যে থাকুক। আমরা এর অবসান চাই। সীমান্তবর্তী দেশ তুরস্কে প্রায় দুই লক্ষাধিক সিরিয়ার নাগরিক শরণার্থী হিসাবে রয়েছে। তুরস্ক চায় যতো দ্রুত সম্ভব বিদ্রোহীরা জয় লাভ করুক। শুক্রবার সিরিয়া ইস্যু নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেন কেরি।
