সিলেট অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:৪৬
গতকাল শনিবার সকালে সিলেট অঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দে ৪৭ সেকেন্ডে সিলেট ও এর আশেপাশের জেলাগুলোতে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। সংশ্লিষ্টরা জানান, ভূমিকম্পের কেন্দ স্থল ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঢাকা থেকে ১৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উত্পত্তিস্থলের অবস্থান বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তায় চলে আসে। কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, গতকাল সকাল সাড়ে সাতটায় কুলাউড়ায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের শুরুতে এলাকার লোকজন উচ্চৈস্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে করতে দৌড়-ঝাপ দিয়ে ঘরবাড়ি থেকে ফাঁকা যায়গায় নেমে আসেন। এসময় একজন চিকিত্সকসহ কিছু লোক আহত হন। সনাতন ধর্মাবলম্বী পরিবারে শুরু হয় উলুধ্বনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রংপুর অঞ্চলে ভূমিকম্প রংপুর প্রতিনিধি জানান, রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে গতকাল শনিবার সকালে ভূ-কমপন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭-৩০ মিনিট ৪৩ সেকেন্ডে এই ভূ-কমপন হয়। ঢাকা থেকে ১৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এর উত্পত্তিস্থল। ভূ-কমপনে রংপুর বিভাগের কোথাও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষজন আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি করে। সীমান্ত এলাকার মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।