ইসলামপুরে গলাকেটে যুবককে হত্যা

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাচ্চু মিয়া(২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আকন্দ পাড়া  গ্রামের ঘটনাটি ঘটে ।

নিহত বাচ্চু মিয়া ওই গ্রামের সোনাহার মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করেছে  ইসলামপুর থানা পুলিশ ।

আরও পড়ুন: ‘এই ওষুধ খেলে শক্তি বাড়বে’ বলে মেয়ের মুখে বিষ তুলে দিলেন মা

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত  বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাচ্চু মিয়া জেঠাতো ভাই জিয়ার ঘরে একাই ঘুমাতে যান। ঘুমের এক পর্যায়ে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে।  

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,  খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম