ঢাকায় শুরু হয়েছে ৮ম বিশ্ব গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ ২০১৯। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি উইক ২০১৯’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বরেণ্য অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অধ্যয়ন ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ‘প্রাত্যহিক জীবনে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার গুরুত্ব’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে ইউনেস্কো’র প্রতিনিধি বিয়েট্রিস কালদুন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান তাদের শুভেচ্ছা বার্তায় গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ উদযাপনের সাফল্য কামনা করেছেন।
আরও পড়ুন: প্রাইভেটকার থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ২
সপ্তাহ উপলক্ষে ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে থাকছে গণমাধ্যম ও তথ্য স্বাক্ষরতা বৃদ্ধির কৌশলগত বিষয়াদি (যেমন-বিশ্লেষণী চিন্তা, সৃষ্টিশীলতা, সাক্ষরতা, আন্ত:সাংস্কৃতিক যোগাযোগ, প্রজ্ঞা ও সহনীয়তার ওপর নানা উদ্ভাবনী) নিয়ে নানা আয়োজন।
ইত্তেফাক/এসি