ঝিনাইদহে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান ( ২৫ ) ও একই  গ্রামের রওশান আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৩)।

আরো পড়ুন : পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণ বাঁচলো ৪৬ যাত্রীর

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, নিহতরা সম্পর্কে চাচা  ভাতিজা। তারা একটি মোটরসাইকেলে শহরের দিকে আসছিলেন। শহরের উপকণ্ঠের একটি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে তারা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন।  একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অন্যজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যায়।

 

ইত্তেফাক/ইউবি