সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল বাগদাদ, নিহত ২১

তিন সপ্তাহের ব্যবধানে শুক্রবারে ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে বাগদাদ ও দক্ষিণের শহরগুলোর র‌্যালি বের হয়। এতে ইরাকি বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেটে চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, এতে কমপক্ষে ২১ জনকে নিহত হয়েছে। 

ইরাকি পুলিশ শুক্রবার রাজধানী বাগদাদে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের ক্যানিটারের রাবার বুলেট নিক্ষেপ করে। দেশটির দক্ষিণে বেশ কয়েকটি বিক্ষোভ র‌্যালি হয়েছে। 

বিক্ষোভকারীরা দীর্ঘকালীন উচ্চ বেকারত্ব এবং দুর্বল জনসেবা নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক ব্যবস্থাটি পুনর্বিবেচনার এবং সরকারী দুর্নীতির অবসানের আহ্বান জানিয়েছে।

পর্যবেক্ষণের পরিচালক মোস্তফা সাদুন জানিয়েছেন, মানবাধিকারের জন্য ইরাকি অবজারভেটরি বাগদাদে আটজনসহ ২১ জনকে বিক্ষোভের মধ্যে নিহতের সংখ্যা তুলে ধরেছে। দক্ষিণ মায়ানসান প্রদেশ, ধী কার এবং মুথান্না শহরে আরও ১৩ জন নিহত হয়েছেন।

সাদুন আরও জানান, প্রায় দুই হাজার প্রতিবাদকারী আহত হয়েছে।

আরও পড়ুন: এবার মহাভারতের কেন্দ্রীয় নারী দীপিকা

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইরাকের আধিকারিক মানবাধিকার কমিশনও জানিয়েছে বিক্ষোভ চলাকালীন ২১ জন নিহত হয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক এর আগে বলেছিল, কমপক্ষে চারজন মারা গিয়েছিল- দুজন বাগদাদে এবং দুজন দক্ষিণের শহর আমারায়।

ইত্তেফাক/এসি