জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

পুলিশিই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে জয়পুরহাটে শনিবার উদযাপন করা হলো কমিউনিটি পুলিশিং ডে-২০১৯।

কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে সকালে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  অ্যাড. সামছুল আলম দুদু এমপি।  পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে পুলিশ লাইন মাঠে শেষ হয়।

আরও পড়ুন: বোরহানউদ্দিনে সহিংসতা : জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিপিএম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অ্যাড. সামছুল আলম দুদু এমপি।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  এস এম মেসবাউল হক,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা বারের সভাপতি  অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক গোলাম হক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আকন্দ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

র‌্যালিতে পুলিশ ছাড়াও স্কাউট, বিএনসিসি, রোভার, নার্সসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বিতর্ক, ফুটবল ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইত্তেফাক/এমআরএম