কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ

ঢাকার মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে ১০ মিনিটের প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার সকাল ১১টা থেকে ১০ মিনিট পর্যন্ত একযোগে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে।

আরও পড়ুন: ভোলায় সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষকরা জানান, গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলায় জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে সারাদেশের মতো কলাপাড়ার শিক্ষকরাও এই প্রতিবাদ কর্মসূচী পালন করে।

কলাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম পলাশ জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের ডাকে সকল শিক্ষক সংগঠনের উদ্যোগে কলাপাড়ার ১৭০টি বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচী পালন করা হয়।

ইত্তেফাক/এমআরএম