বিরামপুরে স্যালো মেশিন চালিত ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুলু মিয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বিরামপুর ইসলামপাড়ার রফিকুল ইসলামের ছেলে দুলু মিয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে হাকিমপুরে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি বেগমপুর মোড়ে পৌঁছালে গরুবাহী একটি ভটভটির সঙ্গে ধাক্কায় তিনি ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক ডা. আয়েশা সিদ্দিকা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম