ফেসবুক দুনিয়া

 

g  তানভীর আহাম্মেদ

 

জেনে নিন ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য,

আসতে পারে বিসিএস পরীক্ষাতেও!

 

v পৃথিবীর সবচেয়ে সচেতন মানুষগুলো এইখানে বাস করে।

v এইখানে বাসকরা বেশির ভাগ লোক সরকারবিরোধী।

v এইখানে বেশির ভাগ মানুষ দেশ নিয়ে ভাবে, সরকারের নানা অনিয়ম ভুল সিদ্ধান্ত নিয়ে এরা খুব বেশি ভাবুক এবং সমালোচক।

v সমাজের কল্যাণের জন্য ফেসবুকাররা কমেন্টস-স্ট্যাটাসের মাধ্যমে সবার আগে এগিয়ে আসে।

v কোনো রকম ভ্যাট বা রেজিস্ট্রেশন ছাড়া একমাত্র নিরাপদ বিজনেস এরিয়া এটি।

v ঘটক ছাড়া এইখানে পাত্রপাত্রী খুঁজে নেওয়া যায় খুব সহজে।

v বিদেশ থেকে এখন শুধু রেমিটেন্সই আসে না, ফেসবুকের মাধ্যমে বাইএয়ারে সুন্দর সুন্দর পাত্রীও ভাগিয়ে আনা হয়।

v রিভিউ দিয়ে সহজে এইখানে অনেক রেস্টুরেন্টকে নামীদামি বানানো যায়।

v হাহা রিঅ্যাক্ট দিয়ে প্রেমিকা/বান্ধবীর উত্তম-মধ্যম খাওয়ার বন্দোবস্ত করে দেয় এই ফেসবুক।

v নিজের ছবিতে অন্য ছেলে/মেয়ের লাভ রিঅ্যাক্ট বা কমেন্ট অথবা ব্লক ব্লক খেলার মাধ্যমে জিএফ-বিএফ-এর মাঝে ব্রেকআপ ঘটিয়ে দেয় এই ফেসবুক।

v শত ছেলেমেয়ের রাতের ঘুম হারাম করে এই ফেসবুক।

v অল্প সময়ে অল্প কাজে সেলিব্রেটি হওয়ার অপার সম্ভাবনা শুধু এখানে মিলবে।