পেঁয়াজের ঝাঁজ

 

g  স্বপন শর্মা

 

কর্তা কাঁদেন কিনতে গিয়ে

গিন্নি কাঁদেন কাটতে

দাম শুনে কেউ হঠাত্ গিয়ে

উল্টে পড়েন হাঁটতে।

 

কী হয় ক্ষতি, না পাই যদি

একটুখানি তার স্বাদ

তাতে কি আর মানব জনম

হবে কারো বরবাদ?

 

পুরুষ কাঁদেন টাকার শোকে

গিন্নি কাঁদেন ঝাঁজে

ঝাঁজ বাড়াল কেবা আজকে

পেঁয়াজগুলোর মাঝে!

 

বাঙালি আজ নতুন করে

তার ঝাঁজে বে-সামাল

কেউ খোঁজে না, কে বুনেছে

সিন্ডিকেটের এই জাল!

 

উলিপুর, কুড়িগ্রাম