পেঁয়াজ মশাই

g  নুশরাত রুমু

 

পেঁয়াজ মশাই বাবু হলেন

যায় না তাকে কেনা

শতের ওপর দাম চড়িয়ে

করালো ধার-দেনা।

 

গোঁফের আড়ে হাসছে বসে

ব্যবসায়ীরা যত

সাধারণের গিন্নি শুধায়

দাম কমেছে কত?

 

ডিমের হালি দিচ্ছে তালি

কি মজারে ভাই

পেঁয়াজ ছাড়া আমাদেরকে

খাবার আশা নাই।