বিয়ে করতে অস্বীকৃতি জানানোর কারণে প্রেমিকের মুখে এসিড ছুঁড়ে মেরেছে ১৯ বছরের এক তরুণী। বৃহস্পতিবার ভারতের আলিগড় এলাকার জীবনগড়ে এই ঘটনা ঘটেছে। পরে তাকে জওহর লাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিড হামলার শিকার ছেলেটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ছেলেটির মা জানান, অভিযুক্ত তরুণীর সঙ্গে তার ছেলের সম্পর্ক ছিল। কিন্তু এক মাস ধরে তাদের মধ্যে কথা বন্ধ রয়েছে। মেয়েটি বিয়ের জন্য তার ছেলেকে চাপ দিচ্ছিল এবং প্রতিদিন ফোন করে হয়রানি করতো।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে তার ছেলেকে ফোন দেয় মেয়েটি। কিন্তু ছেলে ফোন ধরেনি। পরে বাড়ির পাশে একটি দোকানে দাঁড়ানো অবস্থায় তার মুখে এসিড ছুড়ে মারে ওই মেয়ে।
আরো পড়ুন:
মেয়েটি পাল্টা অভিযোগ করে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ছেলেটি তাকে বিয়ের করতে চাইছিল। বিয়ে না করলে ঘনিষ্ঠ ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
জওহর লাল নেহেরু মেডিক্যাল কলেজের চিকিৎসক এসএস জাইদি জানান, এসিডে ওই তরুণের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানেও তার চিকিৎসা চলছে।
ইত্তেফাক/বিএএফ