জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল কুদ্দুস (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আক্কেলপুর রেলষ্টেশনের অদূরে তিন সিগনালের কাছে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস উপজেলার ভিকনির উত্তর পাড়া গ্রামের মৃত জব্বার হোসেনের ছেলে।
নিহতের বড় ভাই আব্দুল কালাম জানান, এদিন দুপুরে আমার ভাই বাড়িতে থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় তার খোঁজ করার জন্য আক্কেলপুরে আসি। এসে জানতে পারি স্টেশনের অদূরে একটি লাশ পড়ে আছে। তাড়াতাড়ি গিয়ে দেখি সেই লাশ আমার ভাইয়ের। তার কিছু টাকা ঋণ ছিল। ঋণের টাকা দিতে না পারলে বলত, আমি আত্মহত্যা করব। আজ তার মুখের কথা সত্য প্রমাণিত করলো।
আরও পড়ুন: শিবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, সন্ধ্যার পর রাজশাহীগামী তিতুমীর(আন্তঃনগর) অথবা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এএএম