সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে একটি দোকানঘর পুড়ে গেছে। শনিবার রাতে উপজেলার খলিলনগর বাজারে এ ঘটনা ঘটে। আগুনে দুটি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন: টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার ও মদসহ যুবক আটক
দোকান মালিক খলিলনগর গ্রামের ইসলাম শেখের ছেলে রেজাউল ইসলাম সুরোত জানান, রাতে বাজারে বেচাকেনা করে নগদ প্রায় ৩৫ হাজার টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরে রাত দেড়টার দিকে খবর পায় দোকানে আগুন লেগেছে। পরে এসে দেখে দুটি ফ্রিজসহ নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়।
খলিলনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মো. শহীদ জানান, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়। এর আগে দোকানের মালামাল পুড়ে যায়। তার ধারণা শটসার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়।
ইত্তেফাক/এমআরএম