হিলি সীমান্তে মিষ্টি দিয়ে সম্প্রীতি বিনিময় বিজিবি ও বিএসএফের

দিনাজপুরের হিলি সীমান্তে সৌহাদ্য ও সম্প্রীতি বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। রবিবার দিপাবলীর দিনে সীমান্তের ২৮৫/১১ নম্বর সাব-সীমানা পিলার সংলগ্ন চেকপোস্ট গেটে বিজিবির হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে এই সম্প্রীতির অঙ্গীকার করেন বিএসএফ।

 

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলতাফ হোসেন জানান, সকাল ১১টার দিকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এসকে বালেরাও এর নেতৃত্বে বিএসএফ সদস্যরা হিলি চেকপোস্টে আসেন। এ সময় এসকে বালেরাও আমাদের দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট ব্যাটালিয়ন এবং হিলি সিপি ক্যাম্পের নামে ১০টি মিষ্টির প্যাকেট উপহার দেন। মিষ্টির প্যাকেটগুলি স্ব স্ব দপ্তরে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : রাজাপুরে আগুনে পুড়ল মিষ্টির দোকান

এদিকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এসকে বালেরাও জানান, রায়গঞ্জ সেক্টরের ডিআইজি, পরিতাম ১৯৯ ব্যাটালিয়ন এবং হিলি কোম্পানি কমান্ডারের পক্ষে বিজিবির কর্মকর্তাদের নামে এই মিষ্টিগুলি দেওয়া হয়েছে। আমরা উভয় বাহিনীই সীমান্তে শান্তি-শৃঙ্খলা, সৌহাদ্য এবং সম্প্রীতি বজায় রাখতে একসাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।

 

 

ইত্তেফাক/ইউবি