কুমিল্লায় গোমতী নদী থেকে কাজী মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি জেলার দেবিদ্বার উপজেলার চাঁনপুর পশ্চিমপাড়া গ্রামের কাজী জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোহাম্মদ আলী শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর তার স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। রবিবার সকালে কংশনগর এলাকায় গোমতী নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রংপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় দু’ পক্ষের হাতাহাতি, বহিষ্কার ১
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।
ইত্তেফাক/এমআরএম