কুমিল্লা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

কুমিল্লা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত পিলার ২১১৪/১-এস এর নিকটবর্তী ভারতীয় অংশের ডিমাতলী নামক স্থানে শনিবার বিকালে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন কুমিল্লা সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. ইকবাল হোসেন এবং বিএসএফ এর পক্ষে ভারতের গোকুলনগর সেক্টরের ডিআইজি জামিল আহমেদ। এসময় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি ও ১৩০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট ড. রাম কুমারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মুন সিনেমা হলের রেজিস্ট্রি ১০ নভেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশ

রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, বৈঠকে সীমান্তে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলী, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালানীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা এবং বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে কাজ করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন।

 ইত্তেফাক/এমআরএম