নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে পড়ে হুসাইন নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুসাইন ওই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।
জানা গেছে, এদিন বিকাল ৩টা থেকে শিশু হুমায়ুনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেকক্ষণ খোঁজার পর বিকাল ৫টার দিকে বাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: ডিএসসিসির ২১ কাউন্সিলরকে নোটিশ
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুর মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এএএম