রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস-ভটভটির সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও এক জন। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শঠিবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া জানান, উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর ডেইরি মিল্ক লি: এর সামনে ঢাকাগামী নাবিল স্কানিয়া পরিবহন নামে একটি বাসের সঙ্গে স্যালো মেশিন চালিত একটি ভটভটির সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বিসিএসে উত্তীর্ণ হলেই মিলছে চাকরি
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে, নিহত দুই ব্যক্তি উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ইত্তেফাক/এএএম