ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সিন্ডিকেটের নিয়মিত সভা। রবিবার অনুষ্ঠিত এ সভায় সব বিভাগের বিভিন্ন পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউজিসি কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড. মোহাম্মদ মহাব্বত খান, ট্রাস্টি বোর্ডের নিয়মিত সদস্য বিশিষ্ট ব্যাংকার এবং অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহীম খালেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মিসেস নিলুফার বেগম, ট্রেজারার মোশারফ হোসেন সরকার, রেজিট্রার প্রাক্তন সচিব এবং রাষ্ট্রদূত আ.ফ.ম. গোলাম হোসেন, অ্যাসোসিয়েট ডিন ড. ফারজানা আলম প্রমুখ।
শিক্ষক নিয়োগ, তাদের প্রশিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতির ব্যাপারে বিশদ আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক ক্লাসগুলোর উপর গুরুত্ব দেওয়া হয় এবং সভায় এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।
ইত্তেফাক/বিএএফ