ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার তার ব্যাংক হিসাব তলব করা হয়। এনবিআরের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআর সূত্র জানায়, আগামী ৭ কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের লেনদেন, আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে এনবিআর।

সম্প্রতি শুরু হওয়া শুদ্ধি অভিযানে অভিযুক্তদের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি কয়েকজনের হিসাব জব্দও করা হয়েছে। এমন সময়ে ঘটকালি ব্যবসার সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের হিসাবও তলব করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি