বকশীগঞ্জে আহসান হাবিব জাহিন ওরফে জুয়েল (১৫) নামে এক স্কুলছাত্র ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। জুয়েল উপজেলার মেরুরচর কলকিহারা গ্রামের ইয়ার হোসেনের ছেলে। সে খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
জুয়েলের মা সাবেক ইউপি সদস্য জুলেখা বেগম গত ১৭ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। ইয়ার হোসেন জানান, গত ১১ অক্টোবর ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় জুয়েল। এরপর তার আর কোন খোজঁ পাওয়া যায়নি।
জুয়েলের মা জুলেখা বেগম জানান, কোন কিছুই ভাবতে পারছিনা। অনেক জায়গায় ছেলের খোজঁ করেছি। কিন্তু গত ১৯দিনেও কোথাও সন্ধান পাইনি। জানিনা আমার ছেলে এখন কোথায় কিভাবে আছে। জুয়েলের সন্ধান পেলে ০১৯৩৩৬৮৯৭৫৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি