সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলংকা উপকূলে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে কমোরিন এলাকায় ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে আবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি