কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডেঙ্গুতে জামান সোহরাব শিশির নামে এক নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে ঢাকার সিএমএস হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিড়ামোড়া এলাকার মহরম আলীর ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
পরিবার সূত্রে জানা গেছে, সোহরাব শিশির গত ১০ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর তাকে সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। শিশিরের অবস্থা আশংকাজনক হলে তাকে বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউতে রাখা হলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাদ্রাসা ম্যানেজারের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
শ্বশুর রশিদুল ইসলাম জানান, সোহরাব শিশির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে আমরা ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি করি। এরপর সোমবার রাত ১১ টার সময় ঢাকা সিএমএস হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার বাদ জোহর ঢাকা বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। নৌবাহিনীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম