নাটোরের লালপুর উপজেলায় মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মারুফ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সঙ্গে থাকা সাইদুর রহমান (২৫) নামে আরেক যুবক। মঙ্গলবার দুপুরে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ লালপুর হাসপাতাল মোড়ের ভাঙ্গারী ব্যবসায়ী সাদেকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ অফিস থেকে সড়কে ওঠার সময় লালপুরগামী ভটভটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন মারুফ হোসেন ও সাইদুর। এরপর তাদেরকে প্রথমে লালপুর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারুফ মারা যান।
আরও পড়ুন: ভেড়ামারায় ডেঙ্গুতে নৌবাহিনী কমান্ডারের মৃত্যু
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম