স্ত্রীর নিথর দেহ মাটিতে স্বামীর লাশ ঘরের তিরে

কুমিল্লার মুরাদনগরে নিজ বসত ঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গরা বাজারের বি-চাপিতলা এলাকায় নিজ বসত ঘর থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ।
 
মৃত দুইজন হলেন, বি-চাপিতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৫) ও একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনা আক্তার (২৮)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে পারিবারিক ভাবে ফারুক ও রুজিনার বিয়ে হয়। তাদের তিনটি কন্যা সন্তান আছে। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।
 
নিহতের বড় ভাই সহিদ মিয়া বলেন, ফারুক ঢাকায় ব্যবসা করতেন। গত রাতে কখন বাড়িতে এসেছে তা আমাদের জানা নেই। সকালে উঠে তাদের ঘরের তিরে ফারুক গলায় কাপড় পেচানো মরদেহ ও পাশে রুজিনার মরদেহ পড়ের থাকতে দেখে পুলিশে খবর দেই। 

আরও পড়ুন: তিনি ‘পেশাদার প্রেমিক’

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামী আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসি