কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যাত্রিবাহী একটি গাড়ি গিরিখাতে পড়ে ৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ জন।কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ২১০ কিলোমিটার উত্তরে রেয়াসি জেলার পার্বত্য এলাকায় বৃহস্পতিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ কর্মকর্তারা জানান,গাড়ির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো।  গত সপ্তাহে পুঞ্চ জেলায় গাড়ি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।

আরো পড়ুন: আমেরিকার ব্ল্যাকলিস্টে পাকিস্তান 

দেশটির কর্মকর্তারা জানান,ভারতে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ৪শ’র বেশী লোকের মৃত্যু হয়।

ইত্তেফাক/এসআর