রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘ক’ গ্রুপের বিভাগ সমূহে ভর্তির জন্য ১ থেকে ৫ হাজার ২৪৩তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ‘খ’ গ্রুপের বিভাগের জন্য ১ থেকে ৩৮৫ তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সকাল ৯ টায় থেকে মেধা তালিকায় ‘ক’ গ্রুপের ১ থেকে ১ হাজার ২০০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

 

ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে (ruet.ac.bd/admission) পাওয়া যাবে।

 

ইত্তেফাক/এএম