মধ্যপ্রাচ্যে সকল ধরণের অস্থিতিশীলতা ও দুর্দশার জন্য দায়ী আমেরিকা। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এ মন্তব্য করেন।
তিনি ইরান সম্পর্কে আমেরিকার ‘কপট’ মন্তব্যের তীব্র নিন্দা জানান। জারিফ বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে নিরীহ লোকদের অন্যায়ভাবে মেনে ফেলছে। এছাড়া মধ্যপ্রদেশে অস্থিতিশীলতা বিরাজ করার জন্য পুরোপুরি আমেরিকা দায়ী।
বৃহস্পতিবার ইরানের এ পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক তৎপরতা সম্পর্কে আমেরিকা ও তার মিত্রদেরকে ‘ভণ্ডামিমূলক’ প্রলাপ বন্ধ করতে হবে।
আরো পড়ুন: তুরস্কে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৯, আহত ৮৬
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি মধ্যপ্রদেশে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন। তারই প্রেক্ষিতে জারিফ কড়া ভাষায় জবাব দেন। তিনি বলেন, আমেরিকা সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। আর সেসব অস্ত্র দিয়ে ইয়েমেনের নিরীহ লোকদের হত্যা করছে সৌদি।
ইত্তেফাক/এসআর