বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল ট্রলারঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।

ওসি জানান, লাশ উদ্ধারের পর সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদান্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত কিশোরের পরিচয় উদঘাটনের জন্য বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করছে।

ইত্তেফাক/এএএম