সোমালিয়ায় আল-শাবাবের সাবেক নেতার সমর্থকদের সঙ্গে দেশটির পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১১জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার সকালে আল-শাবাবের সাবেক নেতার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বাধে। আল-শাবাবের সাবেক নেতার সমর্থকদের দাবি তাদের ওই নেতাকে প্রেসিডেন্ট নির্বাচন করতে দিতে হবে।
আরো পড়ুন: মধ্যপ্রাচ্যে দুর্দশার জন্য দায়ী আমেরিকা: ইরান
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার মুখতার রোবোকে গ্রেপ্তার করেছে, এই নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি জঙ্গিদের সঙ্গে নিয়ে এসেছেন দেশটিতে। এছাড়া জঙ্গিদের অর্থ সহায়তাও দিয়ে আসছেন।
গ্রেপ্তার হওয়া এই নেতা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছেন।
ইত্তেফাক/এসআর